1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ মানুষের কাছে ছিল কল্পনাতীত: আমু

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ১৪২ Time View
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। ফাইল ছবি, সংগৃহীত।

বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ মানুষের কাছে ছিল কল্পনাতীত, স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

শনিবার (০৯ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও মানুষের আত্মতৃপ্তি ছিল না। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মধ্য দিয়ে স্বাধীনতার পরিপূর্ণতা পায় দেশবাসী। ১০ জানুয়ারি ছিল বাঙালির কাছে বহু কাঙ্খিত, বহু প্রতীক্ষিত। ছিল না কারো মুখে হাসি। সবার ভাবনা ছিল বঙ্গবন্ধু কবে দেশে ফিরবেন।মহান নেতা বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনে নতুন করে উজ্জীবিত হয় জাতি।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। সংগঠনের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এম ফজলে আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পেশাজীবী পরিষদের মহাসচিব প্রফেসর কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা পাটোয়ারি, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved