oguraরাজশাহীর বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ২৬ জন মারা গেছেন। গত রোববার (১ আগষ্ট) সকাল ৮টা থেকে সোমবার (২আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতলে তাদের মৃত্যু হয়। সর্বশেষ মৃতদের মধ্যে করোনায় ১৮ জন ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ জন রয়েছেন।
আজ সোমবার (২ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ার ৪৭৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১২৬ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৩ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ।
তিনি আরো বলেন, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৯৬ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫১ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৬০৬ জন। তবে এদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৫৭০ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।