দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বগুড়ার ৫ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) কেন্দ্রীয় বিএনপি’র সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ৫ জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারকৃতরা হলেন- গাবতলী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল রেজা, সাবেক সদস্য আবদুল করিম, পৌর কৃষক দলের সাবেক সভাপতি আইয়ুব হোসেন রাজু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল আলম রাসেল এবং পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি সুজন আহম্মেদ।