1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বউভাতের দিন গাছে মিলল বরের ঝুলন্ত লাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৮২ Time View
করোনাভাইরাস

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বউভাতের দিন গাছ থেকে বরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মাহফুজার রহমান (২২)।

শুক্রবার বিকালে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহফুজার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্বজনরা জানান, মাহফুজার রহমানের সঙ্গে একই ইউনিয়নের ভরতখালী গ্রামের ওবাইদুল ইসলামের মেয়ে অঞ্জনা খাতুনের সঙ্গে দুই মাস আগে বিয়ে হয়।

শুক্রবার দুপক্ষের মধ্যে আলোচনা অনুযায়ী বউভাতের দিন ধার্য করা হয়।

বউভাতের দিন শুক্রবার সকালে মা মেনেকা বেগম ছেলে শয়নকক্ষে তাকে না পেয়ে খুঁজতে শুরু করেন। পরে মাহফুজারের মরদেহ বাড়ি থেকে ৩০০ গজ দূরে লাল মিয়ার ভিটায় গাছে ঝুলতে দেখা যায়। এর পর পুলিশে খবর দেয়া হয়।

সাঘাটা থানা পুলিশের ওসি বেলাল হোসেন জানান, নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে মাহফুজার অত্মহত্যা করে থাকতে পারেন।

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved