1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ফ্রিজে ২৮ দিন বাঁচে সার্স-কভ ভাইরাস! জীবাণুমুক্ত করার উপায়

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২০
  • ৫৮ Time View

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থামছেই না। সংক্রমিত ব্যক্তির মাধ্যমে মানুষ থেকে বস্তু সবখানেই ছড়িয়ে পড়ছে ভাইরাস। এমনকি ঘরের ফ্রিজটিও নাকি বিপজ্জনক হয়ে উঠতে পারে। এমনই তথ্য দিয়ে সতর্ক করেছেন বিশ্ববিখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর ওয়ার্নার গ্রিন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি বে এরিয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কতার কথা জানিয়েছেন। আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির ২০১০ সালের একটি গবেষণার ভিত্তিতে ওয়ার্নার গ্রিন বলেন, সার্স-কভ ভাইরাসের সঙ্গে কোভিড-১৯ বা সার্স-কভ-২ ভাইরাসের খুবই মিল রয়েছে। আর ওই সার্স-কভ ভাইরাসটি কম আর্দ্রতা এবং চার দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় আরো সতেজ হয়ে ওঠে।

ফ্রিজ পরিষ্কার রাখুন

ফ্রিজ পরিষ্কার রাখুন

২০১০ সালের ওই গবেষণায় দেখা গেছে, ফ্রিজের ভেতরে সার্স-কভ ভাইরাস অন্তত ২৮ দিন জীবন্ত টিকে থাকতে পারে। এর থেকে ফ্রিজ জীবাণুমুক্ত রাখতে হলে কী করতে হবে জানিয়েছেন ডক্টর ওয়ার্নার গ্রিন। তার মতে, ফ্রিজকে সঠিকভাবে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বা জীবাণুনাশক দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে। বাজার থেকে কিছু কিনে আনলে তা আগে খুব ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে।

কীভাবে ফ্রিজ পরিষ্কার করবেন?

লাইজল বা চার লিটার পানির সঙ্গে ১/৩ কাপ ব্লিচ মিশিয়ে নিন। গরম পানিতে কিছুটা সাবান মিশিয়ে নিয়ে পরিষ্কার করা যাবে। এরপর একটি শুকনো তোয়ালে ওই পানিতে ভিজিয়ে খাবারের বাক্স বা প্যাকেটগুলো খুব ভালো করে কয়েকবার মুছে নিন। এভাবেই ফিজের ভেতরের অংশও পরিষ্কার করুন। তবেই ফ্রিজ জীবাণুমুক্ত হবে। সূত্র: ম্যানএক্সপি, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved