পঞ্চম বছর পেরিয়ে ষষ্ঠ বছরে পদার্পন করলো বেসরকারি টিভি চ্যানেল বাংলা টিভি। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে লার্কনব শহরের দ্যা ভিল হোটেলের বাংলা স্কুল অডিটরিয়ামে আয়োজন করা হয়।
বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ এর সঞ্চালনায় এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা সংহতি পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া।

অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান বাংলা টিভির সাফল্য কামনা করে বলেন, বাংলা টিভি দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের স্বার্থে কাজ করে যাচ্ছেন এবং দেশ ও প্রবাসের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আজ বিশ্বের বুকে এক জনপ্রিয় টিভি চ্যানেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্রেন্স বাংলা স্কুলের পরিচালক ফাতেমা খাতুন, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি আজম,খান মোতালেব খান, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, স্বরলিপির উপদেষ্টা অজয় দাস ফ্রেন্স বাংলায় স্কুলের শিক্ষিকা সংগীত শিল্পী সুমা দাস সহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গ।
সাংবাদিকদের মধ্যে ছিলেন আশিক আহমেদ উল্লাস- দৈনিক আমাদের সময়, এমসি রুমেল- দৈনিক মানবজমিন, শাহ সোহেল-বাংলা টেলিগ্রাম, বদরুল বিন আফরোজ- কিউটিভি প্রমুখ।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের বাচ্চারা দেশীয় গান পরিবেশন করে।সবশেষ কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।