1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ফ্রান্সে প্রবাস আলো অনলাইন পত্রিকার যাত্রা শুরু
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ফ্রান্সে প্রবাস আলো অনলাইন পত্রিকার যাত্রা শুরু

আশিক আহমেদ উল্লাশ, ফ্রান্স থেকে
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের পক্ষে কথা বলা এবং দেশ ও জনগণের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে এমন প্রতিপাদ্যকে সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘প্রবাস আলো’ অনলাইন নিউজ পোর্টাল।

রোববার (৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশী বিডি কমিউনিটি হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘প্রবাস আলো’ পত্রিকার। একই সময় ইউরো উৎসব পরিবারের বর্ষপূর্তি উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে পরিচালনা এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক রাসেল আহমেদ। এসময় তার সহযোগিতায় ছিলেন হ্যাপি রহমান ও রুপা বর্মন।

স্বরলিপির সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস (ফ্রান্স)-এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক সাংবাদিকসহ বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ।

পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।



ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটিতে যারা বিভিন্ন সময় বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্য থেকে আটজনকে অনুষ্ঠানে প্রবাস আলো অনলাইনের পক্ষ থেকে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান হয়। সম্মাননাসূচক ক্রেস্ট প্রাপ্তরা হলেন- অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কুমিল্লা জেলা কমিটি ফ্রান্সের সভাপতি সাত্তার আলী সুমন (শাহ আলম), স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্সের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ফ্রেন্স বাংলা স্কুলের শিক্ষিকা, সংগীতশিল্পী ও কবি সুমা দাস, বাংলা অটো স্কুলের পরিচালক হোসেন রহমান সালাম, ইস্থা পুরসভার মিউনিসিপাল কাউন্সিলর ও অফিউরা’র প্রেসিডেন্ট কৌশিক রাব্বানী খান, প্যারিস যুব কাউন্সিলর, প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট অফ সলিডারিটিস এশিয়া ফ্রান্স এমকে নতুন উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক আফরোজ হোসাইন লাভলু।



অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে ছিল দম্পতিদের প্রতিযোগিতা ও শিশুদের চিত্রাঙ্কান। দম্পতিদের প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করেছেন হোসেন সালাম রহমান দম্পতি, দ্বিতীয় স্থান অর্জন করেছেন তানিয়া রাজ দম্পতি, তৃতীয় স্থান অর্জন করেছেন মজুমদার দম্পতি। ক এবং খ বিভাগের শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জন করেছেন তাদের পুরস্কার দেয়া হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ও ফ্রান্স বাংলা স্কুলের শিক্ষার্থীরা এবং অতিথি শিল্পীরা গানে গানে সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রেখেছিলেন। এসময় প্রবাস আলো অনলাইন পত্রিকা’র উদ্বোধন ও ইউরো উৎসব পরিবারের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। একই সময় বিভিন্ন ইভেন্টে যারা অংশগ্রহণ করেন সবাইকে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



এসময় প্রবাস আলো’র সম্পাদক রাসেল আহমেদ বলেন, প্রবাস আলো পত্রিকাটি বিশেষ করে প্রবাসীদের সুখ-দুঃখ ও কষ্ট তুলে ধরতে এবং প্রবাসে বাংলাদেশীদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে প্রবাসীদের একটি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। যাতে করে প্রবাসীদের সব সমস্যার কথা তুলে ধরা যায় এবং বাংলাদেশের সরকারের কাছে পৌঁছানো যায়। এছাড়াও বাংলার কৃষ্টি-কালচার সংস্কৃতিকে প্রবাসের মাটিতে ছড়িয়ে দিতে এই পত্রিকাটি কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved