1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ

আশিক আহমেদ উল্লাস, বিশেষ প্রতিনিধি (ইইউ):
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৬১ Time View

ফ্রান্সের প্যারিসে অনিয়মিত অভিবাসীদের নিয়মিত করণসহ বিভিন্ন দাবি নিয়ে প্যারিসের রিপাবলিক চত্তরে বিক্ষোভ মিছিল আন্দোলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় ইউরোপের দেশগুলো ভীষণ ক্ষতিগ্রস্থ। এরই মধ্যে ইতালি, স্পেন, ফ্রান্স উল্লেখযোগ্য। আক্রান্ত দেশগুলোর মধ্যে অনেক দেশ ইতিমধ্যে অনিয়মিত অভিবাসীদের বৈধ করণের ঘোষণা দিয়েছে।

আ‌ন্দো‌লোনকারী বাংলা‌দেশী‌দের একাংশ

আ‌ন্দো‌লোনকারী বাংলা‌দেশী‌দের একাংশ

২০১৮ সালের জুলাই এর জরিপ অনুযায়ী ফ্রান্সে প্রায় ৪ লাখ এর বেশি অবৈধ অভিবাসী রয়েছে। এরা বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া, সোমালিয়া, তিব্বত ও আফ্রিকার অভিবাসী।

আ‌ন্দো‌লোনরত হাজা‌রো জনতার ভীড়

আ‌ন্দো‌লোনরত হাজা‌রো জনতার ভীড়

করোনাকালীন সংকটময় সময়ে ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিত করণের জন্য ফরাসি পার্লামেন্ট এমপি, ১২০জন কমিশনারসহ ২০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ সরকারকে অনুরোধ করেন

সরকারের পক্ষ থেকে কোন সন্তোষজনক সাড়া না পাওয়ায় প্যারিসে অনিয়মিত অভিবাসীদের নিয়ে কাজ করা প্রায় ১২টি সংগঠনসহ ফরাসি আরো ১৮০টি বিভিন্ন সামাজিক সংগঠন এ আন্দোলোনে একাত্নতা প্রকাশ করেন।

 

আ‌ন্দো‌লোনকারী একজন ব্যানার হাতে

আ‌ন্দো‌লোনকারী একজন ব্যানার হাতে

পূর্ব ঘোষিত সময়ানুযায়ী ৩০মে শনিবার প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্তরে হাজারও মানুষের অংশগ্রহণে আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

করোনা পরিস্থিতির কারনে পুলিশ প্রসাশনের পক্ষ থেকে সমাবেশের অনুমতি পায়নি আন্দোলনকারীরা। পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলোনকারীরা দলে দলে ঐতিহাসিক রিপাবলিক চত্তরে জড়ো হতে থাকে।

অন্যান্য দেশের অভিবাসিদের সাথে বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকটি সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার অভিবাসীরা আন্দোলনে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved