1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ফেসবুকে ফেনসিডিলের বোতল নিয়ে তোলা সেলফি পোস্ট করে আলোচনায় যুবক

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৩১ Time View

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেনসিডিলের বোতল নিয়ে তোলা সেলফি পোস্ট করে দিলদার হোসেন (২৩) নামের এক যুবক আলোচনায় এসেছেন। এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ওই যুবকের নাম। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের খোরদা গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
রোববার (২০ জুন) সকালে দিলদার ফেসবুকে ফেনসিডিল হাতে তোলা ছবিটি পোস্ট করেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ‘ফেসবুকে ফেনসিডিলের ছবি দিয়ে পোস্ট করার বিষয়টি শুনেছি। ১৫-২০ দিন আগেও ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা এ ব্যাপারে জানান, দিলদার দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে দাপটের সঙ্গে মাদক ব্যবসা করে আসছে। গত চার বছরে মাদক নিয়ে একাধিকবার গ্রেফতার হলেও দ্রুত সময়ের মধ্যে সে জামিনে বের হয়ে আসে। এরপর ফের মাদক ব্যবসায় জড়ায় সে।

আরও পড়ুন- রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১

দিলদারের দলীয় সম্পৃক্ততার কথা জানতে চাইলে স্থানীয় বাগজানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মণ্ডল, উপজেলা যুবলীগের দফতর সম্পাদক আবু সাঈদ রনি ও ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম জানান, আওয়ামী লীগ কিংবা দলের কোনো অঙ্গ সংগঠনের সঙ্গে ওই যুবকের কোনো সম্পৃক্ততা নেই। তারা সবাইও দিলদারকে মাদক কারবারি হিসেবেই অভিহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved