1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ফেসবুকের নতুন সুবিধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ১৭৫ Time View

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার যুক্ত হয়েছে নতুন লগ-ইন ফিচার। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ব্যবহারকারীদের জন্য ‘লগ-ইন নোটিফিকেশন’ নামের এই সুবিধা চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
এখন থেকে ব্যবহারকারী কোনও তৃতীয় পক্ষের অ্যাপসের সহায়তায় ফেসবুকে লগ-ইন করতে গেলেই নিজের ফেসবুক অ্যাপ ও ই-মেইলে বিশেষ নোটিফিকেশন পাবেন। এর বার্তায় ব্যবহারকারীকে জানানো হবে, তৃতীয় পক্ষের অ্যাপস ব্যবহারের ফলে ফেসবুকের নিয়ন্ত্রণ সেই অ্যাপ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের হাতে চলে যেতে পারে। ব্যবহারকারীদের অনেকেই নিজের অজান্তে তৃতীয় পক্ষের অ্যাপসকে সহজে ফেসবুকে অ্যাকসেস দিয়ে দেন। বিশেষ করে ফেসবুকে অনেকেই ছোট ছোট গেম খেলেন যেগুলো ফেসবুক অ্যাকাউন্টের অ্যাকসেস চায়, যা ব্যবহারকারীর অ্যাকাউন্টের জন্য বিপদ হতে পারে।
ফেসবুকের সফটওয়্যার প্রকৌশলী ঝুয়ানকি বলেন, ‘যখনই কোনও ব্যবহারকারী তৃতীয় কোনও পক্ষের অ্যাপসকে নিজের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ দেবেন তখনই বিষয়টি ব্যবহারকারীকে জানিয়ে দিতে চাই আমরা। যাতে তারা এ বিষয়ে অবগত থাকে। এ ভাবনা থেকেই নতুন ফিচারটি সক্রিয় করা হচ্ছে।’
এই প্রকৌশলী আরও উল্লেখ করেন, ‘আমরা জানি, আমাদের অনেক ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য সুরক্ষার ব্যাপারে দুশ্চিন্তায় থাকেন। বিভিন্ন পণ্য বা সেবা ব্যবহারের ক্ষেত্রে নিজের অ্যাকাউন্ট অ্যাকসেস অজান্তেই ব্যবহারের অনুমতি দিয়ে দেন তারা। তাই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যাদির সুরক্ষা বৃদ্ধিতে ও বিষয়টিকে সহজ করতে এ বছর আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবো।’
ব্যবহারকারীদের জন্য বিষয়টি বেশ স্বস্তির বলে মনে করছেন সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা। তাদের মতে, ‘অনেক ব্যবহারকারী না জেনেই তৃতীয় পক্ষের অ্যাপসগুলোকে নিজের অ্যাকাউন্টের অ্যাকসেস দিয়ে দিচ্ছেন। যা ব্যবহারের পরও জানা হয় না তাদের। ফলে ফেসবুকের উদ্যোগটি বেশ কার্যকর।’
তথ্যসূত্র: ফেসবুক ডেভলপারস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved