1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ফের ডিএ তায়েবের নায়িকা মাহি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৭২ Time View

গত বছর মুক্তি পেয়েছিলো ডিএ তায়েব ও মাহিয়া মাহি অভিনীত ছবি ‘অন্ধকার জগত’। ছবিটি পরিচালনা করেন বদিউল আলম খোকন। সেই ধারাবাহিকতায় ফের জুটি বাঁধছেন তারা। এবার এই জুটিকে নিয়ে নির্মাতা ইফতেখার চৌধুরী নির্মাণ করবেন ‘অফিসার’ নামের একটি ছবি।

জানা গেছে, মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত হলেও আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি কেউ। একই সঙ্গে জানা গছে, এই ছবিতে ডিএ তায়েব ছাড়াও আরো একজন নায়ক থাকবেন। তবে সেই নায়ক কে সম্পর্কে কিছু জানা যায়নি।

নির্মাতা ইফতেখার চৌধুরী জানান, ‘অফিসার’-এ দুজন নায়ক থাকবে। একজন ডিএ তায়েব। অন্যজন নতুন কেউ থাকবেন। তায়েব একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে মাহিকে একজন পরিবেশ আন্দোলনকর্মীর ভূমিকায় দেখা যাবে।

মাহি বলেন, ইফতেখার ভাইয়ার ‘অগ্নি’র প্রথম ও দ্বিতীয় পর্বে অভিনয় করার কারণে সবাই আমাকে ‘অগ্নিকন্যা’ ডাকে। তার সঙ্গে এ ছবিটাও অবশ্যই ভালো ও স্মার্ট কিছু হবে। গল্পটাও অসাধারণ। সবাই পছন্দ করবে, এতে কোনো সন্দেহ নেই।

জানা গেছে, ‘অফিসার’ ছবিটি নির্মিত হচ্ছে এসজি প্রোডাকশনের ব্যানারে। একই প্রোডাকশন থেকে মাহির আরো দুটি ছবি করার কথা শোনা যাচ্ছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved