করোনার আতঙ্কে কাঁপছে পৃথিবী। লকডাউন হয়েছে অনেক দেশ ব্যস্ত শহরগুলি। এর সঙ্গে স্থবির হয়ে গেছে বাংলাদেশও। বন্ধ হয়েছে সরকারি-বেসরকারি সব অফিস আদালত, রাস্তাঘাটে নেই কোন লোকজন।
চলমান এই অবস্থায় জীবন ও জীবিকা নিয়ে অসহায় দিন পার করছেন অসংখ্য মানুষ। অসহায় এই সব মানুষের পাশে দাঁড়িয়েছেন সুপারস্টার ওমর সানির ফ্যান ক্লাব।
সম্প্রতি এই সংঠনটি কেরানীগঞ্জের জিনজিরার বেশ কিছু অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রীসহ খাবার বিতরণ করেন। সংগঠনের সভাপতি রুহুল আমিন কিরনের সার্বিক দিক নির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই দিকে কিছু দিন আগে রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্র মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ওমর সানির ফ্যান ক্লাব। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।