1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

ফের অসচ্ছল শিল্পীদের পাশে জলিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৭৫ Time View

করোনা পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন সময়ে সাধারন মানুষের পাশাপাশি চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন অনন্ত জলিল। সেই ধারাবাহিকতায় ফের চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই নায়ক।

বিএফডিসিতে শনিবার অসচ্ছল শিল্পীদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দেবেন এই নায়ক। পাশাপাশি শিল্পী সমিতির ফান্ডে নগদ ৫ লাখ টাকা দিবেন বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, শনিবার দুপুর ১২টায় এফডিসিতে অনন্ত জলিল ভাই ২০০ শিল্পীর মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করবেন। পাশাপাশি শিল্পীদের আর্থিক সহযোগিতার জন্য শিল্পী সমিতির ফান্ডে ৫ লক্ষ টাকা দেবেন। আমারা তার প্রতি কৃতজ্ঞ কেননা করোনার শুরু থেকে আমাদের পাশে তিনি ছায়ার মতো আছেন।

এদিকে মুক্তি অপেক্ষায় আছে অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন-দ্য ডে’। এটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। অ্যাকশন ধাঁচের এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বর্ষাসহ ইরান-বাংলাদেশের অনেক শিল্পীদের। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved