1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ফেডারেশন অব বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন পোল্যান্ড’র মতবিনিময় সভা

পোল্যান্ড প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৯ Time View

পোল্যান্ডে ফেডারেশন অব বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন পোল্যান্ড সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানী ওয়ারশো’র গ্রিন গার্ডেন হোটেলের সেমিনার কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় কুরআন তেলওয়াত, পোল্যান্ড ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেখ এরশাদুর রহমানের সভাপতিত্বে এবং মাসুদুর রহমান তুহিন ও দেলোয়ার হোসেন অপুর সঞ্চালনায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।



ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিশদভাবে আলোচনা করেন এ সভায়।

এ ছাড়া পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল উইং স্থাপন, এবং বাংলাদেশে পোল্যান্ডের দূতাবাস স্থাপন সহ বাংলাদেশ থেকে পণ্য আমদানি সহজীকরণের বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।



ব্যবসায়ীরা বলেন, আমরা পোল্যান্ডের বিভিন্ন শহরে পাঁচ শতাধিক ব্যবসায়ীদের ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজারের উপর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এসকল প্রতিষ্ঠানে দশ হাজারের উপর বাংলাদেশিরা কর্মরত আছেন, প্রতিমাসে কমপক্ষে শতকোটি টাকার বেশি বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছি। আমরা আশা করি বাংলাদেশ সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল উইং স্থাপন সহ কুটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশে পোল্যন্ডের দূতাবাস স্থাপনের বিষয়ে পোল্যান্ড সরকারকে অবহিত করবেন।



উক্ত সভায় বক্তব্য রাখেন, মমিনুল হক, হাসান আব্দুল কাইয়ুম, সিদ্দিকুর রহমান, শরীফ আহমেদ, শাজাহান সরকার, মো. সোহেল, আশরাফুল ইসলাম, নাজমুল হাসান, ইকবাল হোসেন, হামিদুল ইসলাম চৌধুরী মুরাদ, নওশাদ বাবু, মো. মিলন, আফজাল হোসেন, মো. পারভেজ, আবিদ পারভেজ, সাইফুল ইসলাম মিনাল,সাইদুর রহমান সায়েম, দাশ সজল, আনোয়ার জাহিদ খান, জিয়াউল হক জিয়া, শাহিন মন্ডল, শাফায়েত হোসেন, জাহিদ মুরাদ, আনিসুর রহমান, আরিফ হোসেন, মুকুল হোসেন, শফিকুল ইসলাম মন্ডল, ঈসমাইল হোসেন, আমিনুল ইসলাম অভি, মুক্তার হোসাইনসহ প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved