কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে পৃথকভাবে ভারতীয় ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়েছে। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোজ রবিবার(২২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের মৃত আবুতালেব ব্যাপারীর ছেলে মতিয়ার রহমান (৪০) এবং নাগেশ্বরী উপজেলার নিলুর খামার গ্রামের রহমত মিস্ত্রীর ছেলে আল-আমিন (৩৮)।
পুলিশ সাংবাদিকদের জানায়, ফুলবাড়ী থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে রোজ শনিবার(২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ব্যারাকুটি সীমান্তবর্তি এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই বোতল ফেন্সিডিলসহ আল-আমিন নামের মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে।
অন্যদিকে উপজেলার খোঁচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মতিয়ার রহমান কে হাতেনাতে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
অভিযানে গ্রেপ্তারের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার এস আই সাইফুল ইসলাম।