1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

ফুলঝুরি পিঠায় হয়ে যাক অতিথি আপ্যায়ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০১ Time View

বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে পিঠা বেশ সহজ উপায়। আর চটজলদি তৈরি করা যায় এমন পিঠার মধ্যে ফুলঝুরি পিঠা অন্যতম।

খুব সহজে আর কম সময়ের মধ্যে এই পিঠাটি বানানো যায়। আবার অনেকে এই ফুলঝুরি পিঠা বানাতে গিয়ে পড়েন নানা ঝামেলায়! তবে কয়েকটি টিপস আর ট্রিকস জানা থাকলে আপনিও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ঠিকঠাক ফুলঝুরি পিঠা।

টিপসসহ জেনে নিন ফুলঝুরি পিঠার সহজ রেসিপিটি-

উপকরণ:  চালের গুঁড়া দেড় কাপ, ময়দা আধা কাপ, ডিম ১টি, চিনি আধা কাপ, লবণ এক চিমটি, পানি পরিমাণ মতো, তেল ভাজার জন্য পরিমাণ মতো, পিঠার ছাঁচ ১টি।

প্রণালী: পাত্রে ডিম ও সামান্য পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এবার এতে ময়দা, চালের গুঁড়া, লবণ, চিনি, প্রয়োজন মতো পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। এভাবেই ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন।

এই পিঠা ডুবো তেলে ভাজতে হয়। সেই পরিমাণ তেল কড়াইতে দিয়ে গরম হতে দিন। তেল গরম হলে পিঠার ছাঁচ তেলে ডুবিয়ে গরম করুন। এবার গরম ছাঁচটি ব্যাটারের মধ্যে অর্ধেকের বেশি ডুবিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে রাখুন। কয়েক সেকেন্ড পড়ে হালকা ঝাঁকাতে থাকুন। দেখবেন ছাঁচ থেকে পিঠা খুলে আসবে। এবার পিঠা এপিঠ ওপিঠ হালকা বাদামি করে তুলে ফেলুন।

এভাবে একটা পিঠা হতে হতে পুনরায় ছাঁচটি গরম তেলে ডুবিয়ে রাখতে হবে। পিঠা তোলার সময় নরম থাকলে কোনো সমস্যা নেই। কারণ যত ঠাণ্ডা হবে ততো মচমচে হবে। সব পিঠা ভালো করে ঠাণ্ডা হলে বয়ামে ভরে সংরক্ষণ করুন।

মনে রাখবেন পিঠার ছাঁচ ভালোভাবে গরম না হলে পিঠা তেলে দিলে ছুটবে না। ছাঁচের সঙ্গে লেগে থাকবে। তাই প্রতিবার পিঠা দেয়ার আগে ছাঁচ ভালোভাবে তেলে ডুবিয়ে গরম করে নিন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved