1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ফুটবল খেললেন মমতাজ!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ১৩৩ Time View

সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ ফুটবল খেলছেন। বিষয়টি শুনে চমকে ওঠার মতো হলেও বাস্তবেই ফুটবল খেলেছেন তিনি। শুধু তাই নয়, ঘুড়ি ‍উড়িয়েছেন মমতাজ। মানিকগঞ্জের সিঙ্গাইরে তার গ্রামের বাড়িতেই এভাবে সময় কাটাচ্ছেন তিনি। 

করোনাভাইরাসের কারণে এক রকম গৃহবন্দী থেকে হাঁপিয়ে উঠেছিলেন মমতাজ। মমতাজের সন্তানেরাও চাচ্ছিল শহরের কোলাহল থেকে দূরে যেতে। তাই গত বৃহস্পতিবার মমতাজ চলে যান তার গ্রামের বাড়ি ও সংসসদীয় এলাকা মানিকগঞ্জের সিঙ্গাইরে। সেখানে তিনি ফুটবল খেলে, ঘুড়ি উড়িয়েও সময় কাটাচ্ছেন।

মমতাজ বলেন, বদ্ধ জায়গায় যতো সুযোগ-সুবিধাই থাকুক না কেন, একটা সময় অস্থিরতা আসবেই। বাসার সবাই অস্থির হয়ে গেছে। গ্রামে যেহেতু খোলামেলা জায়গা আছে, ভাবলাম, আমার বাচ্চারা এই খোলামেলা জায়গায় ভালোই থাকবে। তা না হলে মানসিকভাবে তারা আরো বিপর্যস্ত হয়ে পড়বে।

তিনি আরো বলেন, সবার সঙ্গে মিলে ফুটবল খেলছি, ঘুড়ি ওড়াচ্ছি। আমার বাড়ির পাশেই নার্সারি, সেখান থেকে ফলের গাছ এনে লাগিয়েছি। আমি এখানে জানার পর এলাকার মানুষেরাও স্বস্তি অনুভব করছে। সাংসদ হিসেবে এমনিতেও এলাকার খবর রাখতে হয়, ভাবলাম এলাকার মানুষের কাছেই থাকি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved