1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ বিষয়ে তদন্তের ঘোষণা আইসিসি’র

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৮১ Time View
দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) কৌঁসুলি ফাতাও বেসসৌদা। ছবি: রয়টার্স।

ফিলিস্তিন অঞ্চলে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ নিয়ে পূর্ণ তদন্ত শুরু করার কথা জানালেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি। তার এই ঘোষণার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। বিষয়টিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন।

গাজায় ২০১৪ সালে হওয়া যুদ্ধের প্রাথমিক তদন্ত বিগত পাঁচবছর ধরে চলছে। এরই ধারাবাহিকতায় প্রধান কৌঁসুলি শুক্রবার এই কথা বলেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হেগ ভিত্তিক আদালতের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০০২ সালে আদালতটি গঠিত হওয়ার পর থেকে ইসরাইল এখনও এতে স্বাক্ষর করেনি। এক বিবৃতিতে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) কৌঁসুলি ফাতাও বেসসৌদা বলেন, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে পূর্ণ তদন্ত এগিয়ে নেয়ার যৌক্তিক কারণ রয়েছে।

তিনি অভিযুক্তদের নাম উল্লেখ না করে বলেন, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকাসহ পশ্চিম তীরে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, কিংবা হচ্ছে।

কৌঁসুলি আরও বলেন, ওই এলাকাকে আওতাধীন অঞ্চল হিসেবে রায় দিতে তিনি আইসিসিকে বলবেন।

এদিকে আইসিসি’র বিবৃতির পর ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেন, ইসরাইলকে অন্যায্যভাবে টার্গেট করবে এমন যেকোনো পদক্ষেপের আমরা তীব্র বিরোধিতা করছি। তিনি আরও বলেন, ফিলিস্তিনকে আমরা একটি সার্বভৌম রাষ্ট্র মনে করছি না। এ কারণে, আন্তর্জাতিক সংস্থাসমূহে পূর্ণ সদস্যপদ কিংবা অংশ নেয়ার অবস্থায় ফিলিস্তিন নেই। বাসস, ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved