1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ফিরলো কফি হাউসের সেই আড্ডা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৫৬ Time View

মান্না দের সেই বিখ্যাত গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’। সত্যি সেই আড্ডাটা ছিলো না দীর্ঘ ১০১ দিন।

তবে এবার সেই কফি হাউসের দরজা খুললো। বুধবার সকাল ১১টায় কলকাতায় ঐতিহ্যবাহী কফি হাউসের দরজা খুলে দেওয়া হয় নাগরিকদের জন্য।

জানা গিয়েছে, এবার থেকে কফি হাউস খোলা থাকবে সন্ধ্যা ছটা পর্যন্ত। আগে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকত এটি। তবে এখন একতলা ও দ্বিতল মিলিয়ে ৫০টি টেবিল। আগে ছিল দুই তলা মিলিয়ে ১০০টি টেবিল।

পাশাপাশি প্রতি টেবিল চারজন গ্রাহকের বসার অনুমতি মিলছে কফি হাউসে। চলছে ঘনঘন স্যানিটাইজেশন। প্রতিবার সর্বাধিক ১০০ জন গ্রাহককে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

তবে, কফি হাউস কর্তৃপক্ষের উদ্বেগ, কীভাবে টেবিল ছাড়তে বলা হবে গ্রাহকদের। কারণ আগে ঘণ্টার পর ঘণ্টা টেবিলে বসে চলত বাঙালি আড্ডা। ১৯৪২ থেকে চলে আসা এই প্রথা ভাঙতেই এখন গলদঘর্ম কলেজ স্ট্রিট কফি হাউসের কর্মীরা।

তাই ফুড মেনু কমিয়ে গ্রাহকের উপস্থিতি সময় কমানোর পক্ষেই জোর দিয়েছে তারা।

এ বিষয়ে ভারতীয় কফি কর্মী সমবায় সংগঠনের সচিব তপন কুমার পাহাড়ি বলেন, ‘আমরা ফের ১০১ দিন পর দরজা খুলতে পারলাম। আমরা স্যানিটাইজিং, থার্মাল স্ক্যানিং সবকিছুর ব্যবস্থা রেখেছি।’

কফি হাউস খোলার প্রথম দিনেই আবেগে গা ভাসাতে আসা অনীশা ঘোষের দাবি, ‘গত ১৯ বছর ধরে কফি হাউসে আসছি। শেষ তিন মাস আসতে পারিনি। তাই যখন খবর পেলাম আজ থেকে কফি হাউস খুলছে। ছুটে চলে এলাম।’ খবর: এনডিটিভি, ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved