1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ফটিকছড়িতে বাড়িতে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৮৯ Time View
প্রতীকী ছবি।

চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে খাদিজা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক।

বৃহস্পতিবার (২০ মে) ভোররাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই এলাকার বাসিন্দা ও প্রবাসী মো. ইছার স্ত্রী।

নিহতের পরিবারের অভিযোগ, একই এলাকার বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মানিক মিয়া (২৮) তাদের বাড়িতে কিছুদিন আগে কাজ করেছিলেন। কাজ শেষে মজুরি নিয়ে তার সঙ্গে খাদিজার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে মানিক তার সহযোগীদের নিয়ে খাদিজাকে হত্যা করে।

আরও পড়ুন- চট্টগ্রামের পরিবারের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

ওসি রবিউল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে মানিক মিয়াসহ কয়েকজন মিলে ওই গৃহবধূকে খুন করেছে বলে শুনেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved