1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

ফজলুর রহমানের বিএনপির দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৯ Time View

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে এ স্থগিতাদেশ দেয়া হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দলের এই সিদ্ধান্ত বিএনপি থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। এর আগে (মঙ্গলবারই) ফজলুর রহমান দল থেকে শোকজের লিখিত জবাব দেন। সেই জবাব সন্তোষজনক না হওয়ায় দল তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়।



পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে-

‘গত ২৪ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) স্মারকে আপনার নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল (২৫ আগস্ট) (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) স্মারকে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ (২৬ আগস্ট) কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।’



এতে বলা হয়, ‘তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।’

চিঠিতে আরও বলা হয়, ‘এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved