1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

প্লে অফের আশা জিইয়ে রাখলো রংপুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৯১ Time View

বিপিএলে সিলেট পর্বে এসেও ভাগ্য বদলায়নি সিলেট থান্ডারের। তলানির আরেক দল রংপুর রেঞ্জার্সের কাছে সিলেট হেরেছে ৩৮ রানে।

আজকের ম্যাচে হারলে প্লে অফের আশা শেষ হয়ে যেত রংপুরের। কিন্তু সিলটকে হারিয়ে আশা জিইয়ে রেখেছে তারা।

২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে সিলেট নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্যচ্যুত হয়েছে। শুরুটা অবশ্য সম্ভাবনাময় ছিল। ১০ ওভারেই ৩ উইকেটে জমা পড়ে ৮৮ রান। শেরফান রাদারফোর্ড ৩৭ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেললেও পরে চাহিদা মেনে রান তুলতে পারেনি সিলেট। রাদারফোর্ড ৩৭ বলে ৫টি চার ও ৩টি ছয়ে ৬০ রানে ফিরেছেন। তার বিদায়ের পর  সিলেট ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে করতে পেরেছে ১৬১ রান।

রংপুরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও লিউইস গ্রেগরি।

এর আগে শেন ওয়াটসনের ৬৮ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১৯৯ রানের বিশাল স্কোর গড়ে রংপুর রেঞ্জার্স। বিপিএলে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছিলেন না ওয়াটসন। আগের ম্যাচগুলোতে তার স্কোর ছিল- ৫,১,৭,২। শুক্রবার সেই ওয়াটসনই দেখা দিয়েছেন বিধ্বংসী রূপে।

সিলেটের কাছে টস হেরে ব্যাটিংয়ে নামা দলটির রানের চাকা সচল ছিল শুরু থেকেই। মোহাম্মদ নাঈমের সঙ্গে ওয়াটসনের শুরুর জুটিই এনে দেয় বড় স্কোরের মঞ্চ। এই জুটিতে আসে সর্বোচ্চ ৭৭ রান। নাঈম ৪২ রানে বিদায় নিলে ভাঙে গুরুত্বপূর্ণ এই জুটি। পরের ব্যাটসম্যানরা বড় ইনিংস উপহার দিতে পারেননি। তবে ওয়াটসনকে সঙ্গ দিয়ে রানের চাকা সচল রাখতে অবদান রেখেছেন।

ক্যামেরন ডেলপোর্টের সঙ্গে ওয়াটসন এর পর করেছেন ৬১ রানের জুটি। জোড়া আঘাতে এই দুই ব্যাটসম্যানকেই বিদায় দিয়েছেন ইবাদত হোসেন। শুরুতে ২৫ রান করা ডেলপোর্টকে ফিরিয়েছেন। পরের বলে ঝড়ো ইনিংস খেলা ওয়াটসনকে দারুণ এক ইয়ার্কারে বোল্ড করেছেন। যদিও তাদের বিদায়ও বিচলিত করতে পারেনি রংপুরকে। ৫ উইকেটে রংপুর সংগ্রহ করে ১৯৯ রান।

সিলেটের দলীয় ব্যর্থতার বাইরে ব্যক্তিগতভাবে আজকেও সফল ছিলেন পেসার ইবাদত। ৩০ রানে নিয়েছেন দুটি উইকেট। ম্যাচসেরা হয়েছেন রংপুর অধিনায়ক ওয়াটসন।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved