1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

প্রেসার কুকারেই তৈরি হবে মজাদার পিৎজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৭৭ Time View

পিৎজা ফাস্টফুড প্রেমীদের পছন্দের তালিকার শুরুতেই রয়েছে। তবে এখন বাইরে থেকে কিনে খাওয়াটা একেবারেই নিরাপদ না। বাড়িতেই কিন্তু বানিয়ে খেতে পারেন পছন্দের পিৎজা।

ভাবছেন বাসায় ওভেন নেই! তাহলে কি খাওয়া হবে না আপনার? অবশ্যই হবে। প্রেসার কুকারেই বানাতে পারবেন একদম পারফেক্ট পিৎজা। জেনে নিন প্রেসার কুকারে কীভাবে বানাবেন পিৎজা-

পিৎজার ব্রেড বানানোর উপকরণ: ময়দা এক কাপ, টক দই ২ কাপ, বেকিং পাউডার ৩ চা চামচ, বেকিং সোডা ১/৩ চা চামচ, চিনি এক টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।

সসের জন্য: টমেটো কুচি এক কাপ, রসুন কুচি এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ।

পিৎজার টপিং এর জন্য: মুরগির মাংস আধা কাপ, পেঁয়াজের টুকরো (একটু মোটা রেখে কাটতে হবে), আপনার পছন্দ মতো বাকি সব নিন টমেটো স্লাইস, সুইট কর্ন, ফ্রেশ ক্রিম, গ্রেট করা চিজ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স।

প্রণালী: সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডো বানাতে হবে। এবার ডো এর উপর তেল ব্রাশ করে একটা পাত্রে ঢেকে রাখতে হবে তিন থেকে চার ঘণ্টা। কড়াইতে অল্প তেল দিয়ে রসুন কুচি ভেজে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিন। এর সঙ্গে স্বাদ মতো লবণ, চিনি, অরিগ্যানো ও সামান্য পানি মিশিয়ে সস বানিয়ে নিন।

এবার টপিং বানিয়ে নিন। ফ্রাইং প্যানে সামান্য তেলে মুরগির মাংস, পেঁয়াজ কুচি ও সামান্য লবণ দিয়ে ভেজে নিন। ময়দার মিশ্রণ থেকে তিন বা চারটি টুকরো করে নিন। একটু মোটা করতে রুটি বেলে নিন। এবার প্রেসার কুকারে মাখন ব্রাশ করে পিৎজার ব্রেড দিন। ব্রেডের উপর তৈরি করে রাখা সস ভালো ভাবে মাখিয়ে নিন। গ্রেট করে চিজ দিন। প্রেসার কুকারের মুখ বন্ধ করুন।

মনে করে অবশ্যই স্টপার সরিয়ে নেবেন। দশ মিনিট পর খুলুন। এবার বানিয়ে রাখা টপিং, স্লাইস টমেটো, সুইট কর্ন, পেঁয়াজ কুচি, অরিগ্যানো, চিলিফ্লেক্স, ফ্রেশ ক্রিম ছড়িয়ে সাজিয়ে দিন। ২৫ মিনিট ঢেকে রান্না করুন। দুই চামচ চিজ আর ক্রিম মিশিয়ে নিন। এরপর ঢাকনা খুলে উপরে ক্রিমের মিশ্রণ ছড়িয়ে দিন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পিৎজা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved