1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

প্রেম কখন পেশা হয়ে গেল বুঝতেই পারলাম না: শাহরুখ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৮১ Time View
বলিউড কিং শাহরুখ খান। ছবি: সংগৃহীত

দেখতে দেখতে ২৮ বছর কেটে গেলো। লোকাল ট্রেনের ধাক্কা খেতে খেতে ‘মান্নত’-এর বিলাসবহুল জীবন! কোনো বাবা-দাদা ছিল না বলিউডে, থাকার মধ্যে অভিনয়ের প্রতি ভালবাসা, আবেগ আর মনের জোর। আর তাতেই ভর দিয়ে বলিউডে ২৮ বছর দাপিয়ে বেড়ালেন শাহরুখ খান।

১৯৯২ সালে ২৬ জুন মুক্তি পেল শাহরুখের ডেবিউ ছবি ‘দিওয়ানা’। ছিল না সিক্স প্যাক, নায়কসুলভ লুকস। এদিকে সেই ছবিতেই সহ-অভিনেতা ঋষি কাপুর, দিব্যা ভারতী। চ্যালেঞ্জটা সাহস করে নিয়েই ফেললেন এসআরকে। এর পর একে একে ‘বাজিগর’, ‘ডর’ আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউড পেয়ে গেল তার ‘বাদশাহ’-কে। সে সময় বলিউডের কাপুর, খানদের রমরমার বাজারে দিল্লির এক সাধারণ ছেলেকে কীভাবে যেন ভালবেসে ফেললো সবাই।

বাকিটা ইতিহাস। আজ তিনি ‘কিং খান’। তবু এই স্বজনপোষণ, ফেবারিটিজমের বাজারে শাহরুখ হাতড়াচ্ছেন স্মৃতির পাতা। টুইটারে তিনি লিখেছেন, জানি না কীভাবে আমার প্রেম ধীরে ধীরে আমার প্রয়োজনে পরিণত হল এবং সেখান থেকে হঠাৎ করেই পেশায় বদলে গেল, বুঝতেই পারলাম না।

সুশান্তের মৃত্যুর পর থেকেই যে বিতর্ক শুরু হয়েছে, তার আঁচ এসে পৌঁছেছে শাহরুখের গায়েও। সুশান্তের সঙ্গে তার এক পুরনো ভিডিও নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। তবু এ সবের মাঝেই শাহরুখের ‘ফিরে দেখা মুহূর্ত’ খানিক হলেও আবেগে ভাসিয়েছে ফ্যানেদের। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved