1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৮ম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে জখম - Globalprime24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৮ম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ১২৪ Time View

শরীয়তপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পালং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে আহত করেছে বখাটে রিফাত এবং তার বন্ধুরা। আইনশৃঙ্খলা বাহিনী বখাটে রিফাতকে আটক করতে অভিযান শুরু করেছে।

আহত ওই স্কুল ছাত্রীর পরিবার ও স্থানীয়রা সাংবাদিকদের জানায়, বহুদিন যাবত বিলাশখান গ্রামের মৃত কবির শিকদারের ছেলে রিফাত আহত স্কুল ছাত্রী সুরভিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সুরভী প্রস্তাবে রাজী না হওয়ায় আজ সোমবার(১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় রিফাত ও তার ৪/৫ বন্ধু মেয়েটির গতিরোধ করে। এরপর রিফাত ছুরি দিয়ে সুরভিকে আঘাত করে পালিয়ে যায়। মেয়েটি রাস্তায় ঢলে পড়লে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর হাসপাতালে ভর্তি করে।

সুরভির বড় বোন মিতু আক্তার সাংবাদিকদের বলেন, বখাটে রিফাত দীর্ঘদিন যাবত আমার বোন সুরভীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওর প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় সুরভিকে খুন করার হুমকি দিয়ে আসছিল রিফাত।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন সাংবাদিকদের জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযানও শুরু করেছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved