নতুন চমক নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ। তার নতুন গানের নাম ‘প্রেমের খেলা’। বরাবরের মতো এই গানটিরও সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।
‘মন ভাঙিলে কান্দিস না রে মন, মন পাখিরে বোঝাবি তুই কী এখন?, কত ছলনা দেখলিরে মন, আর কোনো দিনও দুঃখ নেবো না এমন, যার লাগিয়া করলি জীবন ভর, সেই মানুষ না হয় যদি পর, প্রেমের খেলা খেলতে কী মনে লয়, এক জীবনে এতো কান্দন কী সয়!- এমনই কথার গানটি লিখেছেন আলী বাকের জিকো।
গানের ভিডিওতে হাবিব নিজেই অভিনয় করেছেন। গানটির ভিডিও নির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে ছিলেন মীর শরিফুল করিম শ্রাবণ। বৃহস্পতিবার এইচ ডব্লিউ প্রোডাকশনের ব্যানারে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন হাবিব।
গানের সুর, সংগীত, গায়কী ও ভিডিওতে এনার্জিটিক পারফর্ম শ্রোতাদের মন মাতাচ্ছে। কমেন্টের ঘরে প্রিয় এই গায়কের প্রসংশায় মেতেছেন তার ভক্তরা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।