1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

প্রেমিকের সঙ্গে রিয়ান্নার বিচ্ছেদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৯০ Time View
ছবি : সংগৃহীত।

প্রেমিক সৌদি ধনকুবের হাসান জামিলের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে গ্র্যামিজয়ী জনপ্রিয় মার্কিন পপ তারকা রিয়ান্না। প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের।

টিএমজেড সূত্রে ইন্ডিয়া টুডে জানায়, সৌদি ধনকুবের প্রেমিকের সঙ্গে এখন আর সম্পর্ক নেই রিয়ান্নার। সম্প্রতি তাদের বিচ্ছেদ ঘটেছে।

২০১৭ সালে রিয়ান্না-জামিল জুটির প্রেম শুরু হয়। শুরুতে সম্পর্কের বিষয়টি লুকিয়ে রেখেছিলেন তারা। তবে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখে পাপারাজ্জিরা তাদের প্রেমকাহিনি বের করে আনে। অবকাশ যাপনে গিয়ে দুইজনের গভীর চুম্বনের দৃশ্যও উঠে আসে তাদের ক্যামেরায়।

সম্পর্কের দুই বছর পর হাসান জামিল প্রকাশ্যে তাদের প্রেমের বিষয়টি স্বীকার করেন। সেই সঙ্গে তিনি জানান, রিয়ান্নার বিষয়ে তিনি খুবই আন্তরিক এবং এই প্রেমের পরিণতি দিতে চান উভয়ে। খুব শিগগিরই দ্রুত একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা।

মার্কিন গায়িকা বলেন, ‘জামিল খুবই গম্ভীর ও শান্ত ধরনের মানুষ। আর আমি খুব মজার মধ্যে থাকি। আবার অনেকটা বন্য প্রকৃতিরও। দুজনের এই বিপরীত চরিত্রই হয়তো আমাদের কাছে টেনে নিয়ে এসেছে।’

তাদের এমন বক্তব্যে ধারণা করা হচ্ছিল, বিয়ে করতে যাচ্ছেন এই যুগল। কিন্তু এমন কিছু ঘটার আগেই বিচ্ছেদ ঘটল জামিল-রিয়ান্নার।

জামিলের আগে একাধিক প্রেম ছিল রিয়ান্নার। ক্রিস ব্রাউন, লিওনার্দো ডিক্যাপ্রিও, ড্রেকের সঙ্গে সম্পর্ক ছিল এই সংগীত তারকার। অন্যদিকে ২০১২ সালে শিল্পসমালোচক লিনা লাজারকে বিয়ে করেছিলেন জামিল। ২০১৭ সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

খবর বিডিমর্নিং। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved