প্রিয় আল্লাহ্
নাফিসা নূর সারাহ
তুমি মহান
তুমিই দয়াবান
তোমায় বাসি ভালো
গুনাহগার আমি
তোমায় স্মরি, দেখাও মোদের আলো।
তোমার সাগর, তোমার পাহাড়
রঙ্গিন পৃথিবী।
রাখিব যতনে তোমায়
হৃদয়ের গহিনে নিরবধি।
ভুল হলে কভু করিও ক্ষমা
এ মোর প্রার্থনা
ভালোবাসার চাদরে রাখিও ঢাকিয়া
এই হোক বাসনা।