1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

প্রিয়মানুষের সঙ্গে বিকেল কাটুক মাল্টা চায়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৭৪ Time View

চা পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া একটু কষ্টকরই বটে! সকালে কিংবা বিকেলে এক কাপ চা শরীর মন চাঙ্গা করতে যথেষ্ট। সারাদিনের ক্লান্তি দূর করে দেয় এক কাপ চা। চা বিভিন্ন স্বাদের হয়ে থাকে। কেউ আদা চা, কেউ বা লেবু কিংবা মশলা চা খেতে পছন্দ করেন। দুধ চাও রয়েছে অনেকের পছন্দের তালিকায়। তবে স্বাস্থ্য সচেতনরা দুধ চা একটু এড়িয়েই চলেন। 

আচ্ছা এত্তো চায়ের কথা তো জানলেন। নিশ্চয় সবগুলোই খাওয়া হয় কমবেশি। তবে মাল্টা চা খেয়েছেন কি এখনো। শহরের বিভিন্ন জায়গায় পাওয়া যায় এই মাল্টা চা। এখন যেহেতু বাইরে যাওয়ার উপায় নেই। তাই বাড়িতেই তৈরি করে উপভোগ করতে পারেন এই সুস্বাদু চা। তাহলে জেনে নিন রেসিপিটি-

উপকরণ: চা পাতা ২ টেবিল চামচ, মাল্টার রস ৩ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, পানি পরিমাণ মতো।

প্রণালী: হাঁড়িতে পানি গরম করে তাতে চা পাতা ফুটিয়ে নিন। পানি ২ মিনিট ফুটলে তা নামিয়ে নিন। বেশি ফুটানো যাবে না খেয়াল রাখতে হবে লিকার যেন হালকা থাকে। চা কাপে ঢেলে নিন। এরসঙ্গে মাল্টার রস আর চিনি মিশিয়ে নিন। কয়েক টুকরা মাল্টা দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আগে থেকেই মাল্টা ছিলে রাখতে হবে। এবার গরম গরম পরিবেশন করুন। প্রিয়মানুষের সঙ্গে বিকেলটা উপভোগ করুন মালতা চায়ে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved