সারা ভারত জুড়ে চলমান কৃষক আন্দোলনের ঢেউ সীমানা ছাড়িয়ে আছড়ে পড়ছে দেশের বাইরেও। এ আন্দোলনের সমর্থনে টুইট করেছিলেন মার্কিন পপ তারকা রিহানা, জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। গত সপ্তাহে কৃষকদের সমর্থনে একটি টুইট করেছেন সাবেক পর্ন তারকা মিয়া খলিফা। এবার টুইট করে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে একহাত নিলেন তিনি।
Is Mrs. Jonas going to chime in at any point? I’m just curious. This is very much giving me shakira during the Beirut devastation vibes. Silence.
— Mia K. (@miakhalifa) February 7, 2021
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, বৈরুত বিস্ফোরণের পর শাকিরার নীরবতার সঙ্গে প্রিয়াঙ্কার তুলনা করে মিয়া খলিফা টুইটারে লিখেছেন, ‘মিসেস জোনাসও কি কোনো সূত্রের সঙ্গে সুর মেলাতে চাইছেন? আমার শুধু কৌতূহল জাগল। এটা আমাকে বৈরুত বিস্ফোরণের সময় শাকিরার নীরবতার কথা মনে করিয়ে দিচ্ছে।’
উল্লেখ্য যে, গত বছর প্রিয়াঙ্কা চোপড়া কৃষকদের পক্ষে সোচ্চার হয়ে মত প্রকাশ করেছিলেন। আর এ জন্য তাকে কঙ্গনা রনৌতের রোষানলে পড়তে হয়েছিল।