1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

‘প্রিয়তমার প্রিয়মুখ’-এ দিঘী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ১৬০ Time View

চাচ্চু, দাদীমা, এক টাকার বউ চলচ্চিত্রে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন দিঘী। সেই ছোট্ট দিঘী এখন অনেক পরিণত। খুব শিগগিরই নায়িকা হিসেবে চলচ্চিত্রে ফিরতে চলেছেন তিনি। এমনটা শোনা যাচ্ছে চলচ্চিত্রাঙ্গনে।

সম্প্রতি দীঘি হাজির হন দেশ টিভির অনুষ্ঠান ‘প্রিয়তমার প্রিয়মুখ’-এ। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জাতীয় চলচ্চিত্র জয়ী অভিনেত্রী তমা মির্জা।

অনুষ্ঠানটির সম্পর্কে তমা মির্জা বলেন, দর্শকের ভালোবাসায় এই অনুষ্ঠানটির বয়স দেড় বছর হতে চলেছে। এবার অতিথি হিসেবে দীঘিকে দর্শকরা দেখতে পাবেন। আগামী ২৮শে মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় এ পর্বটি প্রচার হবে।

এদিকে কিছুদিন আগে নায়িকা হয়ে পর্দায় আসার বিষয়ে দিঘী বলেন, ছোট্ট দীঘির প্রথম কাজ সবাই মনে রেখেছেন, বড় দীঘির প্রথম কাজও যেনো সবাই মনে রাখেন। ভালো একটি সিনেমার নায়িকা হিসেবেই দেখা যাবে আমাকে।

দর্শকদের উদ্দেশ্যে দিঘী বলেন, ধন্যবাদ জানাই দর্শকদের যারা আমার জন্য এতদিন অপেক্ষা করেছেন। আমি আপনাদের আর হতাশ করবো না, খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved