প্রায় চার মাসের মতো ঘরবন্দি সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। চলতি মাসের মাঝামাঝি থেকে শুটিং শুরু করবেন এই অভিনেতা।
অপূর্ব বলেন, এভাবে আর কতোদিন। কাজ তো করতেই হবে। তবে আগের মতো সব ধরনের কাজ করা যাবে না। যারা সঠিক নিরাপত্তা দিতে পারবে তাদের সঙ্গেই থাকবো। এখন সচেতনতার বিকল্প আর কিছু নেই।
‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার পর লম্বা সময় বিরতি কাটিয়ে মার্চে তিনি ‘যদি… কিন্তু… তবুও’ ছবির কাজ শুরু করেন। শিহাব শাহীন পরিচালিত ছবিতে তার বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।
এটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভের চলচ্চিত্র। কিন্তু করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ হয়ে যায়। পরিস্থিতি ভালো হলে ফের এই ছবির কাজ শুরু করবেন অপূর্ব। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।