1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

প্রায় কোটি টাকা মূল্যের বিয়ের আংটি খোয়ালেন অভিনেত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১২৭ Time View

লিলি কলিন্স। ‘এমিলি ইন প্যারিস’-এর বিখ্যাত অভিনেত্রী। বিয়ের আগে লসঅ্যাঞ্জেলেসের একটি বিখ্যাত হোটেলে উঠেন। কিন্তু সেই হোটেলেই চুরি হয় তার বিয়ের আংটি। স্পাতে যাওয়ার আগে সে তার বিবাহ এবং বাগদানের আংটি রেখে যান হোটেল কক্ষের নিরাপদ সিন্দুকেই। স্পা থেকে ফিরে তিনি তার ৮৭ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের হীরার আংটি আর খুঁজে পাননি। তার বুঝতে বাকি নেই যে তার আংটি চুরি হয়ে গেছে। ঘটনার পর থেকে প্রায় দিশাহারা অভিনেত্রী।

দুই থেকে তিন ক্যারাটের একটি ‘রোজ কাট’ হীরে দিয়ে বানানো এ আংটি। লিলির স্বামী, হলিউডের পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজে নকশা বানিয়েছিলেন এই আংটির। আংটির মূল্য প্রায় ৮৭ লাখ ৫৯ হাজার টাকা। অভিনেত্রীকে এ আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। ২০১৯ সাল থেকে হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে প্রেম। ২০২০ সালে সেপ্টেম্বরে তার সঙ্গে আংটিবদল করেন অভিনেত্রী লিলি কলিন্স। পরের বছর কলোরাডোয় ব্যক্তিগত পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিলি ও চার্লি। এখন স্বামীকে নিয়ে সংসার করছেন হলিউডের এ অভিনেত্রী।

সমাজিকমাধ্যমে এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বাগদানের এই আংটি নয়, অভিনেত্রীর বিয়ের আংটিও খোয়া গেছে ওই হোটেল থেকে। ওই হোটেলে থাকাকালীন স্পাতে যাওয়ার আগে আংটিগুলো খুলে রেখে যান লিলি। রেখে যান নিরাপদ সিন্দুকেই। তা সত্ত্বেও কীভাবে চুরি হলো আংটি দুটি, তা খতিয়ে দেখছে লসঅ্যাঞ্জেলেসে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে হোটেল থেকে বলা হয়েছে, কোনো বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, ভেতরের কেউ এই চুরির নেপথ্যে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved