বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই ধন্যবাদ দেন শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মধ্যে যারা প্রাণের সঞ্চার করেছে, তারা হলো প্রাণ গ্রুপ। তারা নতুন প্রাণের সঞ্চার করেছে, নতুন আশার আলো দেখিয়েছে যে, আমরা পারি।’

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আন্তর্জাতিক বাজারে প্রাণ-এর পণ্যসামগ্রী দেখি। আমি অত্যন্ত আনন্দিত হই। আমাদের পণ্য আজকে বিশ্বের বিভিন্ন বাজারে যাচ্ছে। ভারত থেকে আমরা আনি। কিন্তু ভারতের বাজারে আমাদের কিছু যায় না। তবে প্রাণকে দেখা যায় ভারতে। কিন্তু অন্য কিছু খুঁজে পাই না। এ জন্য প্রাণকে ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে আহসান খান চৌধুরী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন, দেশে আর কোনো বেকার লোক থাকবে না। আমাদের দেশ তখনই মধ্যম আয়ের হবে, যখন আমরা নিজেদের সমস্যা নিজেরা সমাধানের চেষ্টা করব।’
খবর জাগো নিউজ।