1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

প্রাক্তন প্রেমিকার পর এবার বিয়ের পিঁড়িতে বসছেন আদিত্য নারায়ণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ১০০ Time View
[ছবি: সংগৃহীত]

সম্প্রতি ধূমধাম করে বিয়ে সারলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা নেহা কাক্কর। গুঞ্জন আছে আদিত্য নারায়ণের ছেলে উদিত নারায়ণের সঙ্গে তার প্রেম এবং বিয়ের কথা ছিল। অবশেষে যা আর হয়নি। যদিও তারা বলছেন, তাদের মধ্যে কেবল বন্ধুত্বের সম্পর্কের বাইরে কিছুই নেই।

এদিকে প্রাক্তন প্রেমিকার বিয়ের মাস না পেরুতেই ১ ডিসেম্বর বিয়ে করছেন আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল। গাঁটছড়া বাঁধার আগে শুরু হয়ে গেলো বিয়ের আগের সব অনুষ্ঠান। যেখানে ছেলের সঙ্গে দেখা যায় উদিত নারায়ণ এবং তার স্ত্রীকে। নারায়ণ পরিবারের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

বিয়ের আগের অনুষ্ঠানে (প্রি-ওয়েডিং) আদিত্যকে নীল রঙের সিল্কের কুর্তা পরতে দেখা যায়। অন্যদিকে শ্বেতার পরনে ছিল কমলা রঙের এমব্রোডারি লেহেঙ্গা। বিয়ের আগের অনুষ্ঠানের ছবি শেয়ার করতে শুরু করে আদিত্য নারায়ণের বিভিন্ন ফ্যান ক্লাব।

উদিত নারায়ণ এবং দীপা নারায়ণ ঝায়ের সঙ্গে আদিত্য এবং শ্বেতার ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাদের ভক্তরা। প্রায় ১০ বছর ধরে শ্বেতার সঙ্গে সম্পর্ক আদিত্যর। দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সম্পর্ক থাকলেও, তা কখনো প্রকাশ্যে আনেননি উদিত-পুত্র।

সম্প্রতি আদিত্য নারয়ণ ঘোষণা করেন, শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়ে যায়। নেহা কাক্করের বিয়ের ঘোষণার পরই কি আদিত্য তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিলেন, এমন প্রশ্ন উঠে আসতে শুরু করে। যা শুনে অবশ্য হেসে সবকিছু উড়িয়ে দেন।

জানা যাচ্ছে, মহারাষ্ট্রের এক মন্দিরে গিয়ে গাঁটছড়া বাঁধবেন আদিত্য এবং শ্বেতা। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই হবে বিয়ের অনুষ্ঠান। করোনা পরিস্থিতি কেটে যাওয়ার পর আদিত্য এবং শ্বেতার রিসেপশনের অনুষ্ঠান হবে বলে খবর। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved