1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

প্রাক্তন প্রেমিকার ছবিতে সিঁদুর পরিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ১০৬ Time View

সাবেক প্রেমিকার ছবিতে সিঁদুর পরিয়ে ফেসবুকে পোস্ট করে বিপাকে পড়েছেন এক যুবক। সিঁদুরদানের পাশাপাশি প্রেমিকার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

ওই যুবকের এ ধরনের কর্মকাণ্ডকে অশ্লীল বলে দাবি করে থানায় অভিযোগ করেছে মেয়ের বাবা।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনগরের।

পুলিশের হাতে ওই যুবক গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে তাকে জেল হেফাজতে রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অন্যের সঙ্গে নতুন করে সম্পর্ক জড়ানো পছন্দ হয়নি ওই যুবকের। তাই ফেইসবুকে মেয়েটির ছবিতে ফটোশপ করে সিঁদুর পরিয়ে দেয়া হয়। আর এই নিয়ে শুরু হয় টানাপোড়েন। ফেইসবুকে শুরু হয় সমালোচনা ঝড়।

এরপর ওই মেয়েকে সবাই প্রশ্ন করতে থাকেন- কবে বিয়ে করলি, কাকে করলি, জানালি না তো। আর এসব মজা উপভোগ করেছে সাবেক প্রেমিক।

এরই মধ্যে মেয়েটির নতুন প্রেমিকও ছেড়ে চলে গেছে। সব মিলিয়ে পুলিশের দ্বারস্থ হন ছাত্রীর বাবা। লিখিত অভিযোগে এই ‘অশ্লীল’ কাজের শাস্তি চান তিনি।

ইতিমধ্যে পুলিশ সেই ফেইসবুক প্রোফাইলটি বন্ধ করে দিয়েছে। উত্ত্যক্তকারী প্রেমিককে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানা। পরে আদালতের নির্দেশে হাজতে পাঠানো হয়। খবর যুগান্তরের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved