1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

প্রসেনজিৎকে নিয়ে যা বললেন জয়া আহসান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৮৬ Time View
প্রসেনজিৎ ও জয়া আহসান। ফাইল ছবি: সংগৃহীত।

অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ সহ কলকাতার সিনেমায়ও সমান জনপ্রিয় এই অভিনেত্রী। কাজের কারণে বছরের বেশিরভাগ সময় কলকাতাতেই থাকতে হয় এই অভিনেত্রীকে। আর এই  কারণেই টালিউড অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে রয়েছে তার বেশ সখ্যতা।

টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও রয়েছে তার ভালো বন্ধুত্ব। যদিও প্রসেনজিতের সঙ্গে এখন পর্যন্ত একটি মাত্র সিনেমায় অভিনয় করেছেন জয়া। তবে ওই একটিতেই বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের মধ্যে। যে কারণে প্রসেনজিৎকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি জয়া।

প্রসেনজিৎকে নিয়ে বুধবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আবেগমাখা স্ট্যাটাস দিয়েছেন জয়া।

ছবি: ফেসবুক থেকে নেয়া

ছবি: ফেসবুক থেকে নেয়া

প্রসেনজিতের জন্মদিনে জয়া লিখেছিলেন– “বুম্বাদা, তোমার সঙ্গে কাজ করেছি কত পরে। একটিই মাত্র ছবিতে। কিন্তু কী অসাধারণ এক অভিজ্ঞতা তোমার সঙ্গে ‘রবিবার’ ছবিতে! পরিচয় হয়েছে এরও অনেক আগে। দেখেছি এত বিরাট তারকাখ্যাতি ভেতরের মানুষটাকে মোটেই টলিয়ে দিতে পারেনি। কিন্তু শিল্পী হিসেবে তোমাকে মনে নিয়েছি বহু বহু আগে। চরিত্রের জন্য অতল খিদে আর খুনে একাগ্রতা এখনও তোমাকে শিল্পী হিসেবে কেমন সচকিত করে রাখে, এখনও অবাক বিস্ময়ে সেটা দেখি।”

প্রসেনজিৎকে উদ্দেশ্য করে জয়া আরো লিখেন– একটা সময় প্রায় তুমিই হয়ে উঠলে ইন্ডাস্ট্রি, তবু শিল্পী হিসেবে স্বস্তিকর পুরনো ছকে আটকে থাকতে চাওনি কখনই। জন্মদিনে অনেক ভালোবাসা, বুম্বাদা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved