1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

প্রভাসের সঙ্গে এবার রোমান্সে মজবেন দিশা পাটানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৭৪ Time View
প্রভাস-দিশা পাটানি। ছবি: সংগৃহীত।

দর্শকদের মনে ঝড় তোলা তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। যিনি ‘বাহুবলি’ সিনেমার পর খুব দ্রুত খ্যাতি অর্জন করেছেন। ছবিটি মুক্তির আগে তাকে হয়তো অনেকেই চিনতেন না, তবে এরপর ভারতের পাশাপাশি বিশ্বের অনেক দেশেই এখন তার ভক্ত রয়েছে।

বর্তমানে প্রভাসের ঝুলিতে একাধিক সিনেমার কাজ। এরই মধ্যে সম্প্রতি ‘কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীলের ‘সালার’ সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে, এতে তার সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি।

টলিউড ডটনেট জানিয়েছে, প্রভাসের পর সিনেমাটিতে আর কারা অভিনয় করবেন তা চূড়ান্ত করছেন প্রশান্ত নীল। এতে নায়িকা চরিত্রে দিশা পাটানিকে নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

প্রভাস বর্তমানে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং করছেন। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। এছাড়া ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমা অভিনয় করবেন প্রভাস। রামায়ণ অবলম্বনে নির্মিত এই সিনেমায় রাম চরিত্রে পর্দায় হাজির হবেন তিনি। অন্যদিকে রাবণের চরিত্রে থাকবেন সাইফ আলী খান। এখানেই শেষ নয়, নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমাতেও দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন।

অন্যদিকে, কয়েকদিন আগে সালমান খানের সঙ্গে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন দিশা। একতা কাপুরের ‘কেটিনা’ সিনেমায় দেখা যাবে তাকে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved