1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

প্রবীণদের নিয়ে ব্যাতিক্রমী আয়োজনে যুক্তরাষ্ট্রে বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, নিউইয়ার্ক
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১২০ Time View

যুক্তরাষ্ট্রে প্রবীণ প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ব্যাতিক্রমী আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় এই অনুষ্ঠানের আয়োজন করে আশা হোম কেয়ার ও আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আশা হোম কেয়ার ও আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের পরিচালক এশা রহমান। প্রতিষ্ঠানের সিইও আকাশ রহমানের পরিচালনায় পুরো আয়োজন জুড়ে প্রবীণদের জন্য বিনোদনের নানা ব্যবস্থা করা হয়। এর মধ্যে র‌্যাফল ড্র থেকে শুরু করে কুইজ প্রতিযোগীতা এবং একক পারফরমেন্স অন্যতম।

প্রবীণরা আনন্দঘন এই অনুষ্ঠান উপভোগ করেছেন। বিশেষ করে উক্ত অনুষ্ঠানে একাধিক মুক্তিযোদ্ধা অংশ নেয়ায় এই অনুষ্ঠানটি বর্ণিল হয়ে ওঠে।

আকাশ রহমান তাঁর বক্তব্যে জানান, প্রবাসে প্রবীণরা দেশকে হৃদয়ের গহীণ থেকে অনুভব করেন। বিদেশের মাটিতে অনেক সময় একাকীত্বে ভোগেন। তাই তাদের জন্য আমরা বিভিন্ন সময়ে এই ধরনের বিনোদনের ব্যবস্থা করে থাকি। এছাড়া আমাদের প্রতিষ্ঠান থেকে তাদের জন্য সবসময় সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করি।

এশা রহমান তাঁর বক্তব্যে জানান, প্রবীণরা তাদের যৌবনে আমাদের জন্য অনেক কিছু করেছেন। তাই তাদের এই সময়ে আমাদেরও কিছু করতে হবে। সেই তাড়না থেকেই আমাদের এই আয়োজন।

প্রবীণদের জন্য ব্যতিক্রমী এই আয়োজন করায় আশা হোম কেয়ার এবং আশা অ্যাডাল্ট ডে কেয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে উপস্থিত প্রবীণরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved