1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে: ইসি মাছউদ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪১ Time View

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা দেওয়া সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১৮) সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।



সভায় রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য, চলতি বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি, ওই সময়ের মধ্যেই নির্বাচন হবে।



নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রস্তুতি তো সব সময়ের। আমরা হলাম বাস্তবায়নকারী সংস্থা। কাজেই আমাদের প্রস্তুতিতো সব সময় থাকে।



পরে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এই নির্বাচন কমিশনার। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved