1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সফর বানচাল করতে চেয়েছিলো বিএনপি-জামাতের গুন্ডা বাহিনী

ইউসুফ আলী (পিন্টু)
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৮৮ Time View

বিশ্বব্যাংকের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে বিএনপি-জামাত-শিবিরের গুন্ডা বাহিনীর একাংশ একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরীর মাধ্যমে প্রধানমন্ত্রীর আমেরিকার সফরকে বানচাল করার অপচেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীর মুখে যেভাবে জানা যায়, পহেলা মে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ভাই তার সাথে স্বল্পসংখ্যক (১০-১২ জন) নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে আশা উৎসুক নেতা-কর্মীদের তদারকি করার উদ্দেশ্যে নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই সকাল সাড়ে ৮ টা নাগাদ বিশ্ব ব্যাংকের সামনে উপস্থিত হয়। যেখানে গিয়ে তিনি প্রত্যক্ষ করেন যে, তারও অনেক আগে থেকেই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে ভাড়া করা বিএনপি-জামাত-শিবিরের প্রায় দুই থেকে আড়াই‘শ গুন্ডাবাহিনী উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ভাই, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম আজাদ ভাই, ভার্জিনিয়া আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জি আই রাসেল ভাই, পেনসিলভেনিয়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সিকদার জন ভাই ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জাহিদ ভাই বিষয়টি আঁচ করতে পেরে তা প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিবাদ করে। আর সেই কারণে বিএনপি-জামাত-শিবিরের সন্ত্রাসী বাহিনীরা ব্যানার নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ভাইসহ উপস্থিত আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। যার পরিপ্রেক্ষিতে সিদ্দিকুর রহমান ভাইসহ বেশ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হয়। অবস্থা বেগতিক দেখে বিশ্বব্যাংকের তৎকালীন কর্মরত নিরাপত্তা কর্মীরা প্রতিক্রিয়া দেখায়। এমতাবস্থায় বিএনপি-জামাত-শিবিরের গুন্ডারা দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের ওপরেও ঝাঁপিয়ে পড়েন। খবর পাওয়া গেছে নিরাপত্তাকর্মীদেরও একাংশ গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিশ্ব ব্যাংকের নিরাপত্তা কর্মীরা অবস্থা অনুকূলে আনতে ব্যর্থ হওয়ায় স্থানীয় পুলিশ সদস্যদের খবর দেয়। পুলিশ সদস্যরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর মাধ্যমে বিশৃংখল বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে চারজন বিএনপি-জামাত শিবির সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেন।


গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে তিনজনকে জামিনে বের করা হয়েছে ও একজন অবৈধ অভিবাসী হওয়ার কারণে এখনো কারাগারে অবস্থান করছেন। ঠিক তার পরের দিন ২ মে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপস্থিত থাকার কথা ছিল। বিএনপি’র সন্ত্রাসী বাহিনীরা বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হয় একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্তর্ভুক্ত জর্জিয়া স্টেট আওয়ামী লীগসহ সকল ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসীরা যা ঘটাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয় ও সেইসাথে বিদেশের মাটিতে বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসী বাহিনীরা আওয়ামী লীগের উৎসুক নেতাকর্মীদের হাতে গণপিটুনি খায়। ইতিমধ্যে যার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল। বিদেশের মাটিতে বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসীরা এই অপ্রীতিকর ঘটনা তৈরীর মাধ্যমে দেশ ও বাঙালি জাতির ভাবমূর্তি ক্ষুন্ন করেন। এতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর মাধ্যমে জর্জিয়া স্টেট আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমি ইউসুফ আলী (পিন্টু) জর্জিয়া স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলতে চাই, এদেরকে শক্ত হাতে দমন করাতে এবং দেশ ও দেশের বাইরে থেকে চিরতরে উৎখাত করতে ও দেশের ভাবমূর্তি রক্ষার্থে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ভাইয়ের নেতৃত্বে, জর্জিয়া স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র সর্বদা প্রস্তুত আছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ইউসুফ আলী (পিন্টু)
জর্জিয়া স্টেট আওয়ামী লীগ নেতা,
যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved