1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রওশন এরশাদ ও জিএম কাদেরের

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৯৩ Time View

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদও এ সময় উপস্থিত ছিলেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ব্যাংককে চিকিৎসা শেষে দেশে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। তাই তার সঙ্গে দেখা করতে গিয়েছি। তিনি আমার শারীরিক খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করেন বলে জানান রওশন এরশাদ।

‘বর্তমান সঙ্কট মোকাবেলায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে জাতীয় পার্টি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে- এটা আমি তাকে (প্রধানমন্ত্রী) বলেছি’ – বলে উল্লেখ করেন রওশন এরশাদ।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর এবং জাতীয় পার্টি এ লক্ষ্যে প্রধান বিরোধী দল হিসেবে সংসদ এবং সংসদের বাইরে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved