1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ভারসাম্যের কূটনীতির কারণে অনেকে বাংলাদেশে আসছেন

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি- সংগৃহীত।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারসাম্যের কূটনীতির কারণে অনেকে এখন বাংলাদেশে আসছেন। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারসাম্যের কূটনীতির কারণে অনেকে এখন আমাদের দিকে নজর দিচ্ছেন। বিশ্বের ৩৫তম দেশে পরিণত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ বাংলাদেশে আছে। কেউ এগুলো হাতছাড়া করতে চান না।

আব্দুল মোমেন বলেন, এটা আমাদের জন্য সুখবর যে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ঢাকায় যাত্রাবিরতি করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ এখন ঢাকায় আছেন। যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক বিষয়ে তিনি বলেন, তাদের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রাখা চ্যালেঞ্জিং। আমরা দুই দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে ঢাকা ত্যাগ করেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। তাকে বহনকারী বিমানটি সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

তিনি বলেন, বাংলাদেশ যেভাবে চলছে ও এর উন্নয়ন অভাবনীয় এবং চীন দেশটির সহযোগী হিসেবে কাজ করতে চায়। চীনের মন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের কারণে জোগান ব্যাহত হচ্ছে, আর্থিক লেনদেনে সমস্যা হচ্ছে এবং নতুন অবস্থার সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved