1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
প্রধানমন্ত্রীর অনুমোদনের পর খালেদা জিয়ার মুক্তির মেয়াদের প্রজ্ঞাপন: স্বরাষ্ট্রমন্ত্রী - Globalprime24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর খালেদা জিয়ার মুক্তির মেয়াদের প্রজ্ঞাপন: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৩৬ Time View
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবিঃ ইন্টারনেট।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হবে। বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রগুলোকে সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।



স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যেটা চাই প্রতিবার, যে আইনগত কোনো জটিলতা আছে কি না। আইনমন্ত্রী আমাদের ফাইলটি ফেরত পাঠিয়েছেন। কোনো আইনগত জটিলতা নেই। এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে ফাইলটি পাঠাব। তিনি সম্মতি দিলে আমরা একটি জিও (প্রজ্ঞাপন) করে পরবর্তী ব্যবস্থা নেব। সবকিছুরই প্রসেস চলছে।



ছয় মাস সাজাই মওকুফ থাকছে কি না এমন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে রকমভাবে আমরা দিয়ে আসছি আগে, সেই রকমভাবেই চলবে।



খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের আপত্তির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা হলো খালেদা জিয়ার মামলা ছিল। মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এবং তার নামে আরও কিছু মামলা আছে। কোর্ট থেকে যা সিদ্ধান্ত সেটির বাইরে কোনো কিছু আমরা করিনি। কোর্টের সিদ্ধান্তের পরেই আমাদের প্রধানমন্ত্রী তার ক্ষমতাবলে তাকে (খালেদা জিয়া) বাসায় থেকে সুচিকিৎসা নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সাজাটা স্থগিত করে। এটাই হলো বর্তমান অবস্থা। আমাদের দেশে যারা আদালত থেকে অপরাধের দণ্ডপ্রাপ্ত হন, তারা যে নিয়মে চলে সে অনুযায়ী চলছে। এর ব্যত্যয় ঘটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved