1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

প্রথম রাজ্য হিসেবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেরালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৯০ Time View
ছবি: সংগৃহীত।

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেরালা রাজ্য সরকার। ভারতজুড়ে সিএএ-এর বিরুদ্ধে চলা আন্দোলনের মাঝে দেশটির প্রথম কোন রাজ্য এই বিতর্কিত আইনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল।

জানা যায়, এই আইনটির বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে ইতিমধ্যে ৬০টিরও বেশি আবেদন জমা পড়েছে।

কেরালার বাম নেতৃত্বাধীন সরকার আবেদনে জানিয়েছে, সিএএ সমঅধিকারসহ সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের নিয়ম লঙ্ঘন করেছে। এই আইন ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতার মূলনীতির পরিপন্থী।

কেরালা সরকার তাদের আবেদনে জানায়, সিএএ সংবিধানের ১৪, ২১ এবং ২৫ অনুচ্ছেদের লঙ্ঘন করেছে।

এছাড়া কেরালা সরকার, পাসপোর্টের (ভারতে প্রবেশের অনুমতিপত্র) সংশোধনী ২০১৫ অনুযায়ী নিয়মাবলি এবং বৈদেশিক (সংশোধন) আদেশ ২০১৫-এর বৈধতাকেও চ্যালেঞ্জ জানিয়েছে।

ওই নিয়ম অনুযায়ী, ২০১৫ এর আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যে অমুসলিম সম্প্রদায়ের মানুষরা ভারতে প্রবেশ করেছে তাদের ভারতে থাকার বিষয়েও অনুমতি দেয়।

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশটির বিভিন্ন রাজ্যে তুমুল বিক্ষোভ হয়। এছাড়া প্রায় প্রতিনিয়ত এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এই আইনের বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অনেকে।

এছাড়া এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ করায় দেশটির নিরাপত্তা বাহিনী শত শত মানুষকে গ্রেফতার করে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved