1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

প্রথম মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আদিবাসী নারী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৯৮ Time View
ডেব হল্যান্ড। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এক আদিবাসী নারী। প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন ডেব হল্যান্ড নামের এই নারীকে মনোনয়ন দিচ্ছেন। মনোনয়ন নিশ্চিত হলে ডেব হল্যান্ডই হবেন প্রথম আদিবাসী নারী, যিনি যুক্তরাষ্ট্রের মতো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এদিকে বাইডেন বলেছেন, তার ছেলের বিরুদ্ধে তদন্ত নিয়ে তিনি উদ্বিগ্ন নন। খবর সিএনএন ও এনবিসি নিউজের

আদিবাসীদের বিভিন্ন গ্রুপ এবং উদারপন্থি ডেমোক্র্যাটরা নিউ মেক্সিকোর এই কংগ্রেসম্যানকে মনোনয়ন দিতে চাপ সৃষ্টি করে আসছিল। হল্যান্ড এক বিবৃতিতে বলেন, তাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বাইডেন-হ্যারিসের জলবায়ু ইস্যুকে আরো এগিয়ে নেবে, আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মার্কিন সরকারের সম্পর্কও উন্নত করবে, যা বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে নষ্ট হয়েছে। হল্যান্ড উদারপন্থি ডেমোক্র্যাটদের মধ্যে জনপ্রিয়। ৬০ বছর বয়সি হল্যান্ড লাগুনা পুয়েলবো আদিবাসী গোষ্ঠীর সদস্য। ২০১৮ সালে দুই জন নারী কংগ্রেসে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছিলেন। জো বাইডেন পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) প্রধান হিসেবে মনোনয়ন দিচ্ছেন মাইকেল রিগ্যানকে। ৪৪ বছর বয়সি রিগ্যানের মনোনয়ন নিশ্চিত হলে তিনিই হবেন দ্বিতীয় কৃষ্ণাঙ্গ যিনি এই সংস্থার দায়িত্ব পাচ্ছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved