1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

প্রথমবারের মত নারী অর্থমন্ত্রী পেল কানাডা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৮৫ Time View

প্রথমবারের মত একজন নারী অর্থমন্ত্রী পেল কানাডা। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অর্থমন্ত্রী হিসেবে ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ডের নাম ঘোষণা করেছেন।

ফ্রিল্যান্ড বিল মরনিও’র স্থলাভিষিক্ত হলেন। মরনিও সোমবার বিরোধী দলের চাপে আকস্মিক পদত্যাগ করেন। উই চ্যারিটির বিষয়ে কেলেংকারির জেরে মরনিওকে পদত্যাগ করতে হয়।

অটোয়ায় স্বল্প আয়োজনে শপথ গ্রহণের পর ফ্রিল্যান্ডকে উপস্থিত সকলে করতালির মধ্যদিয়ে স্বাগত জানায়। সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে অতিথিরা এ শপথ অনুষ্ঠানে উপস্থিত হন। পরে ট্রুডো আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পার্লামেন্ট মুলতবির ঘোষণা দেন।

ফ্রিল্যান্ড (৫২) ইতোমধ্যে লিবারেল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সাবেক সাংবাদিক ফ্রিল্যান্ড ২০১৫ সালে প্রথম নির্বাচিত হন।

তিনি এমন এক সময়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গভীর সংকটে দেশটির অর্থনীতি।

ফ্রিল্যান্ড বলেন, আমাদের অর্থনীতিতে প্রানবন্ত পূন:সূচনা দরকার। আর এটি হতে হবে ন্যায়সঙ্গত ও সার্বিক। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved