1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

প্রথমবারের মতো ঈদে বন্ধ থাকছে সিনেমা হল

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২০
  • ৬৬ Time View

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঈদে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহামারী করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। বাংলাদেশ প্রদর্শক সমিতির প্রশাসকের দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

সবশেষ সোমবার প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে আব্দুল আউয়ালের আলোচনা হয়। সে সময় জানানো হয়, পুরনো ছবি হলেও সিনেমা হল চালু রাখতে চান হল মালিকরা। কিন্তু মঙ্গলবার সরকারের তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে, ঈদেও বন্ধ থাকবে প্রেক্ষাগৃহ।

মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, লকডাউন শুরুর দিকে সিনেমা হল বন্ধের যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম এবার ঈদেও তা বহাল থাকছে। ফলে ঈদে কোনো সিনেমা হল খুলছে না।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রদর্শক সমিতির সাবেক নেতা ও মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদও। তিনি বলেন, ঈদ হলো হল মালিকদের বেঁচে থাকার অবলম্বন। তাই চেয়েছিলাম, পুরনো ছবি হলেও হলটা যেন চালু থাকে। তবে সরকারের তরফ থেকে বন্ধ রাখার নির্দেশ এসেছে। তাই এবার প্রথমবারের মতো ঈদুল ফিতরে সব হল বন্ধ থাকছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে গত ১৮ মার্চ থেকে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তখন থেকেই সব হল বন্ধ আছে। পরবর্তীতে চলচ্চিত্রের শুটিংও স্থগিত রেখেছে চলচ্চিত্র সংগঠনগুলো। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved