1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

‘প্রতিবাদী গান’ প্রকাশ করলেন তাহসান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ১১৯ Time View

জনপ্রিয় অভিনেতা-গায়ক তাহসান ‌‘সবার জন্য না’ নামের নতুন অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে এই অ্যালবামের প্রথম গান ‘প্রতিবাদী গান’র সব কাজ শেষে ইউটিউবে প্রকাশ করেছেন তাহসান। আর এই গানের মাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলে চার বছর পর কোনো গান প্রকাশ করলেন তিনি। 

বৃহস্পতিবার গানটি প্রকাশ করেন এই গায়ক। গানটির সংগীতায়োজন করেছেন ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’। গানের কথা লিখেছেন তাহসান নিজেই। গিটারে ছিলেন সৌরিন, বেজে শিমুল, ড্রামস সামিউল ও কি বোর্ডে অদিত।

এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেজে তাহসান লেখেন, প্রায় চার বছর পর নিজের ইউটিউব চ্যানেলে কোনো গান আপলোড করলাম। আমার ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘সবার জন্যে না’র প্রথম গান ‘প্রতিবাদী গান’।

আরো বলেন, অসুস্থ পৃথিবীতে চারিদিকে শুধু অসুস্থ চিন্তা-চেতনার আগ্রাসন। এর মাঝেও কিছু মানুষ একটা সুস্থ পৃথিবীর স্বপ্ন দেখে আর প্রতিবাদের ভাষা খোঁজে। আমাদের এই গান শুধু তাদের জন্যে, সুস্থ মনের মানুষের জন্যে!

বর্তমানে পোস্ট প্রডাকশনে রয়েছে তাহসান অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র মোস্তফা সরয়ার ফারুকী ‘নো ল্যান্ডস ম্যান’। তাহসান ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন নওয়াজ উদ্দীন সিদ্দিকী ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান। সম্প্রতি এ ছবির সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন এ আর রহমান। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved