1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
প্রতিদিনের সাধারণ পাঁচ কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্বিগুণ! - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

প্রতিদিনের সাধারণ পাঁচ কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্বিগুণ!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২০
  • ৮৭ Time View

করোনা প্রতিদিনই কেড়ে নিচ্ছে হাজারো মানুষের প্রাণ। এর থেকে রেহাই পেতে কত কিনা করেন সবাই। যদিও এর কোনো প্রতিষেধক এখনো তৈরি করা সম্ভব হয়নি।

তবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে ভাইরাসে সংক্রমিত হওয়ার আশংকা কম থাকে। তাই যতটা সম্ভব দেহে শক্তির যোগান থাকা জরুরি। এই বিষয়ে বাংলাদেশ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ড. শারমিন ইয়াসমিন পাঁচটি পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

পরিষ্কার ও দূরত্ব

করোনা থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখাও উচিত। কারণ এটি একটি ছোঁয়াচে ভাইরাস। তাছাড়া বার বার হাত ধোয়া, হাঁচি বা কাশির সময় মুখ ঢেকে রাখাও জরুরি। এতে দেহে কোনো জিবাণু প্রবেশ করতে পারবে না। সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে।

খাদ্যাভ্যাস

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্যাভ্যাস অবশ্যই সঠিক হওয়া চাই। ভিটামিন সি আছে এমন খাবার পরিমাণ মতো খেতে হবে। তাছাড়া শাক সবজি, কালোজিরা, বিভিন্ন ফলের রস ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশ সহায়ক।

শারীরিক পরিশ্রম

দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। শারীরিক পরিশ্রম দেহের কোষগুলো সচল রাখে। তাছাড়া ব্যায়াম মনও ভালো রাখে। ঘরে বসে আপনি যোগ ব্যায়াম করেতে পারেন। তাছাড়া ঘরের কাজ করুন এবং হাঁটুন।

মন ভালো রাখা

বর্তমান পরিস্থিতিতে মন ভালো রাখা একটু কষ্টকর। তবুও চেষ্টা করুন বিভিন্ন উপায়ে মন ভালো রাখতে। কারণ মন খারাপ থাকলে তা শরীরেও প্রভাব ফেলে। ফলে রোগ প্রতিরোধে বাধা পায়। তাই গান শুনে, পছন্দের কাজ করে কিংবা ফোনে প্রিয়জনের সঙ্গে কথা বলে মন ভালো রাখুন।

রুটিনমাফিক জীবন

রুটিন মেনে জীবন কাটাতে না পারলেও রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। অনিয়মিত জীবনযাপন রোগ প্রতিরোধে বাধা দেয়। তাই খাওয়া, ঘুম, কাজ সবকিছুই নিয়মমাফিক করা জরুরি। তবেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সূত্র: বিবিসি,ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved